রাজশাহী

২১নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর বেলদার পারার মোড়ে ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে নবগঠিত ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিটি আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায়।

এই সময় বক্তারা বলেন : দীর্ঘ ২২ বছর পর ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ২১নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব ও সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) আকতারুল ইসলাম অপু, ২১নং ওয়ার্ড যুবদলের নবগঠিত আহ্বায়ক মোঃ নাহিদ হাসান, ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুরাজ আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুইট, বোয়ালিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফায়সালসহ ২১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম লিটন, মাহাতাব আলী, রনি ও পরশ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।