লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরে লালপুরে অস্ত্রের মুখে আফজাল হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর টাকার ব্যাগ ও দুটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার ২১ ফেব্রুয়ারি রাত দশটার দিকে নাটোরের ঈশ্বরদী-বাঘা সড়কে রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার পাইকপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী আফজাল হোসেন রাত ১০টার দিকে দোকান হতে বাড়ি ফিরছিলেন। তিনি তার গ্রাম রহিমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী তার পথ রোধ করে তার নিকট টাকা ও মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্রের কোপ দিয়ে আফজালের ব্যাগ সহ নগদ ৩০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়। তিনি উপজেলার রহিমপুর গ্রামের সামছলের ছেলে। স্থানীয় ইউপি হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এঘটনায় শনিবার রাতে লালপুর থানায় একটি সাধারণ ডায়রি কর করা হয়।









