চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাট উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ (ভোলাহাট) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কলেজ মোড়স্থ ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, পবিত্র রমজান মাস জুড়ে ইফতার ও দোয়া মাহফিল এবং গতকাল দলদলি ইউনিয়নে ভস্মিভূত হওয়া চারটি পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজত করা হয়।

ভোলাহাট উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানী জর্জের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মাস্টার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, আতাউর রহমান, এনামুল হক, আব্দুল গনি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন সহ উপজেলার চারটি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।