সিল্কসিটিনিউজ ডেস্ক :
বছর তিনেক আগে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন মৌসুমী। শুটিং হয়েছিল আমেরিকায়। কথা ছিল ২০২৪ সালে মুক্তি পাবে ছবিটি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পিছপা হন নির্মাতা সৈয়দ আর ইমন।
এরপর থেকে নানাভাবে চেষ্টা করেও মুক্তি দিতে পারছেন না। আমেরিকায় যেমন হল পাচ্ছেন না, তেমনি পাচ্ছেন না বাংলাদেশেও। অগত্যা সিদ্ধান্ত নিলেন, সরাসরি ইউটিউবে মুক্তি দেবেন ছবিটি। নির্মাতার ভাষ্য, ‘আমাদের স্পন্সররা আর অপেক্ষা করতে চাইছে না।
তাই সিদ্ধান্ত নিয়েছি ছবি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে দিয়ে দেব।’ পারিবারিক গল্পের এ ছবিতে মৌসুমীর সঙ্গে আছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ প্রমুখ।










