নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কদমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নাহিদ (৩০)। অপর জনের নাম ঠিকানা যায়নি। আহত হলেন, নাঈম হোসেনকে (৩২)। তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিদের নাম জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদত হোসেন জানান, দুপুর ১২টার দিকে রোগী নামিয়ে দিয়ে পাবনা থেকে একটি অ্যাম্বুলেন্স বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে কদমচিলান এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অ্যাম্বুলেন্স রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ দুইজনের মৃত্যু হয়। আর আহত হন আরো একজন আহত হয়। পরে ঘটনাস্থলে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ করছে বলে এই কর্মকর্তা জানায়।
স/আ









