সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত, রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত, রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় বাঁধন চন্দ্র রায় (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারের পাশে ঘাটের পাড় এলাকায় রংপুর-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত বাঁধন আলোকডিহি গ্রামের মালিপাড়ার সুশান্ত চন্দ্র রায়ের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির  বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খেলার ছলে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় স্পিডব্রেকার দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বিষয়টি সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার জন্য।