সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ধানের শীষে ভোট দিলে থাকবে না দুর্নীতি-লুটপাট-স্বৈরশাসন: মঈন খান

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ধানের শীষে ভোট দিলে থাকবে না দুর্নীতি-লুটপাট-স্বৈরশাসন: মঈন খান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ ও নরসিংদী সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে। যেখানে থাকবে না কোনো দুর্নীতি, লুটপাট আর এক দলীয় স্বৈরশাসন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে, দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।

ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত  ছিলেন ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিভিন্ন নেতারা।

 

সূত্র: যুগান্তর