সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

অপশক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: খোকন

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
অপশক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: খোকন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।  তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অপশক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনি ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তারেক রহমান এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এ ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এ প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের অপকর্ম ১৯৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীরা এ দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে। আপনারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না।  সেই সময় আপনারা বাংলাদেশকেই স্বীকার করেন নাই।  এখনো আপনারা জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না।  জাতীয় সংগীত গান না।

ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সূত্র: যুগান্তর