নাটোর

বিজয়ী হলে নদী ভাঙ্গা মানুষের উন্নয়ন ও নাটোর ১ আসনে শান্তি ফিরে আনতে চাই  — টিপু

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি কলস প্রতিকের প্রার্থী। আপনারা আমাকে প্রার্থী বানিয়েছেন। আমি আপনাদের বিলমাড়িয়ার সন্তান সেই হিসাবে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদেরই বেশি।আমি বিজয়ী হলে এই এলাকার নদী ভাঙ্গা মানুষের উন্নয়নে কাজ করতে চাই। লালপুর বাগাতি পাড়ার সকল উন্নয়নের অংশীদার হয়ে নাটোর ১ আসনে শান্তি ফিরে আনতে চাই। নির্বাচন নিয়ে একটি মহল এখনো ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র কাজে আসবে না।আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইদের বলি আপনারা কোন নিরহ মানুষদের হয়রানি করবেন না। আজকে একটি প্রার্থী প্রতিটা ইউনিয়নে সিন্ডিকেট তৈরি করছে সাধারণ মানুষের মাঝে ভিতি সৃষ্টি করছে তারা যেন ভোটের দিনে ভোট কেন্দ্রে ভোট দিতে না যাই। আপনারা তাদের চিহ্নিত করে গ্রেফতার করেন।আর কোন নিরহ মানুষ কে গ্রেফতার করবেন না।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)সন্ধ্যায়  বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সরদারের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় এ সব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক ও বিদ্রোহী সতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনঞ্জুরুল ইসলাম বিমল,জেলা বিএনপির সাবেক সদস্য ও সদ্য বহিস্কৃত নেতা বাবু শ্রী রঞ্জিত কুমার সরকার, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম টমি,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ম. মীরজাদ আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন
বাবু,বিএনপি নেতা আব্দুল হাই নান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।