সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না : সারজিস

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না : সারজিস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না। ওইদিন এখন নাই যে, ধমক দিলে ভোট পাওয়া যায়। একটা ধমক দিলে ১০টা করে ভোট কমে যাবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, যে দুর্নীতি, ডামি কিংবা রাতের নির্বাচনের কারণে স্বৈরাচার তৈরি হয়েছে, সেই নির্বাচনের মেকানিজম করতে দিয়ে আমরা আরেকটা স্বৈরাচার হতে দিতে পারি না। যারা জোর খাটানো, পেশিশক্তির প্রদর্শন করার চেষ্টা করছে, তারা জানে না এটা ২৪-এর আগের বাংলাদেশ না। তারা জানে না যে, এইটা অভ্যুত্থান পরবর্তী সেই বাংলাদেশ। এদের বয়স কম হতে পারে, কিন্তু এরা ওই ছাত্র-জনতা, যারা হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন যদি কোনো একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনারের কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত।

সারজিস বলেন, আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। কোনো অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশিশক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটকেন্দ্রের ভেতরে অন্য কোনো উপায়ে নির্বাচনকে প্রভাবিত করবে, তাহলে নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নেবে জানি না, কিন্তু আমরা রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করব, ইনশাআল্লাহ।