নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা থেকে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম রিয়াদুল ইসলাম ককন। তিনি পদ্মা কলেজ, রাজশাহী-এর উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার বিকাল ৫টার দিকে সাহেব বাজার এলাকা থেকে ককন নিখোঁজ হন। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের হুডি ও জিন্স প্যান্ট। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ককনের অভিভাবক রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি নং ১৯৭৬, তারিখ ২৭/০১/২০২৬ ইং।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন। তার পিতা মোঃ কাওছার রহমান ও মাতা মোছাঃ হাসনা হেনা।
কেউ যদি নিখোঁজ শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ককনের কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭১৭৬৭০২৮৯ অথবা ০১৭১৮৮৪৪৪৪২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।









