নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী চেতনার আপোষহীন দেশনেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরের হেতেমখাঁ লিচু বাগান এলাকায় ১০ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোহাগের দোকানের পাশের ফাঁকা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১০ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মোসা : রানী এবং সঞ্চালনা করেন রিনা খাতুন ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোসা : তানজিলা
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী গার্হস্থ্য অর্থনীতি মাদার বক্স কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিণী সালমা শাহাদাত বলেন : বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। দীর্ঘদিন ধরে তাঁকে রাজনৈতিকভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলার মানুষ কখনো স্বৈরাচার মেনে নেয়নি।

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় আরও বক্তব্য দেন মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভাপতি পারুল ও নেত্রী নাজমা আক্তার নাজু।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড যুবনেতা আনিসুর রহমান আনিস, দুদু, রকিবসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।









