নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে হিলফুল ফুজুল যুব ও জনকল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর দামকুড়া হাট কলেজ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি চিকিৎসক ডা: মো: আশিকুজ্জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা: মো: ফাতেহ-উল-ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে হিলফুল ফুজুল যুব ও জনকল্যাণ সংগঠন ইতোমধ্যে এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও বেগবান করে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কে এইচ টিকর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান এবং মানবিক স্বেচ্ছাসেবী টিমের প্রতিষ্ঠাতা আব্দুল গনি ফিটু। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সংগঠনের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।









