ছবিঘর

আট দিন হলো ফারিয়ার কথা বন্ধ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এক সপ্তাহ ধরে গলায় তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে ফারিয়ার কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘৫ জানুয়ারি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম।

এরপর জোর করে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।’
অসুস্থতার কারণে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে এরই মধ্যে।