সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

টানা ১৩২ ঘণ্টা পেরিয়েছে ইরানের ইন্টারনেট ব্লকেড

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
টানা ১৩২ ঘণ্টা পেরিয়েছে ইরানের ইন্টারনেট ব্লকেড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানি কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট ব্লকেড টানা ১৩২ ঘণ্টারও বেশি সময় পার করছে। এক পর্যবেক্ষক সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, বিক্ষোভ দমনে চালানো অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন করা হয়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ কেন্দ্র নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘পরিমাপক তথ্য বলছে, নতুন একটি দিনে জেগে উঠলেও ইরান এখনো অনলাইনের বাইরে।

দেশজুড়ে বিরাজ করছে ডিজিটাল অন্ধকার।’