নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (গোদাগাড়ী ও তানোর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিনের বিরুদ্ধে। এর ফলে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছ।
রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কামরুন নাহার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গত সোমবার প্রার্থীকে দেওয়া হয়। এতে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে ওই বিচারকের কার্যালয়ে প্রার্থীতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে সূত্র মতে, রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন মন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সকল অটোরিকশা ও সিএনজি চালকদের একটি করে চাদর, মাফলার ও ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
স.আর









