সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি : সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি : সালাহউদ্দিন আহমদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু, নাগরিক হিসেবে বসবাস করতে পারি। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ আহমদের জানাজায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

এ সময় মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও স্থানীয় মানুষের ঢল নামে।

এ সময় জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, সিরাজ আহমদ গতকাল রবিবার রাতে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।