মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ০৫ নং বাকশিমইল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয়তাবাদী চেতনার আপোষহীন দেশনেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ই জানুয়ারি সোমবার বিকালে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন সভাপতি আলামীন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর -০৩, আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাহিন আকতার শামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সহ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।









