নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক।
আহত সাজ্জাদ হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার মহাব্বতর এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ আঃ খালেক।
উদ্ধারকারীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তিনি একটি হোন্ডা মোটরসাইকেলযোগে চলাচলের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।









