তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ মুকছেদ আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের পিপড়াকান্না গ্রামের নূর হোসের পুত্র মুকছেদ নড়িয়ালগ্রামে সার ও বিষ (কীটনাশক) ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেটর ব্যবসা করছে।

গ্রামবাসী শুক্রবার রাতে মুকছেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
নড়িয়াল গ্রামের মুক্তারজাম্মান, মুকুল, রেন্টুসহ অনেকে সিল্কসিটি নিউজকে জানান, মুকছেদ নাম মাত্র কীটনাশক ব্যবসার আড়ালে এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। এলাকার তরুন ছেলেদের সে নষ্ট করে দিচ্ছে।একাধিক বার তাকে বারন করা সত্তেও সে না শোনায় তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে।
কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সিল্কসিটি নিউজকে বলেন, মাদক ব্যবসায়ী মুকছেদকে পুলিশে ধরিয়ে দিয়ে এলাকার যুবকরা একটি ভাল কাজ করেছে।
তানোর থানা ওসি সালাম বলেন, মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী মুকছেদকে গতকাল শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
স/আর









