রাজশাহী

পুঠিয়া সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিদিন:

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপি, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) রাত নয়টার দিকে পুঠিয়া  কাঁঠালবাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা: আসাদুজ্জামানের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াশিম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮, ২০১৮ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, সাবেক যুবদল সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক এরশাদ আলী, বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রায়হান সরদার হিরোসহ বিএনপির সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।