রাজশাহী

পুঠিয়ায় কৃষকলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, রোববার দিবাগত রাতে পুঠিয়া থানা পুলিশ নাশকতা সৃষ্টির অভিযোগে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। সে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের কানমাড়িয়া ইউনিয়নের মেহের আলীর ছেলে।

পুলিশ জানায়, হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগকে তার এলাকায় সংঘটিত করার কাজে লিপ্ত ছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, হেলাল উদ্দিন নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের সংঘঠিত করার কাজে লিপ্ত থাকার পাশাপাশি নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।