সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে: মামুনুল হক

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৫৩ মিনিট পড়া
তারেক রহমানের দেশে ফেরা রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে: মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। জাতীয় সংকটময় সময়ে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা এবং পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভবিষ্যতে তারেক রহমান কী ধরনের রাজনৈতিক ভূমিকা রাখেন, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার প্রশ্নে কী অবস্থান নেন- তার ওপরই দেশের রাজনীতিতে এই প্রত্যাবর্তনের ইতিবাচক প্রভাব নির্ভর করবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন- উভয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রু ও মিত্র চেনার ক্ষেত্রে কোনো বিভ্রান্তি বা ভুল করা চলবে না। ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করতে ব্যর্থ হলে অচিরেই তার ভয়াবহ মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২০২৬ কেন্দ্রীয় মজলিসে শুরার দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশন পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আমীরে মজলিস আরও বলেন, কায়েমী স্বার্থবাদী ও বুর্জোয়া শক্তিকে প্রত্যাখ্যান করে দেশ ও জাতির জন্য নিজেকে কোরবানি করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন শহীদ শরীফ ওসমান হাদি। তার আপোষহীন চরিত্র ও আদর্শিক দৃঢ়তার কারণেই তিনি চিরদিন  জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন। জানাজায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে- শহীদ ওসমান হাদি এখনো জনতার চেতনায় চিরভাস্বর হয়ে রয়েছেন।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো- বর্বরোচিত ও প্রাণঘাতী হামলার মাধ্যমে শহীদ ওসমান হাদির শাহাদাতের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মূল হত্যাকারী, ষড়যন্ত্রকারী ও নেপথ্যের কুশীলবদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সরকার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এই চরম ব্যর্থতা জনমনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। পুঞ্জিভূত এই ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে- এ বিষয়ে তিনি সরকারকে সু-স্পষ্টভাবে সতর্ক করেন।

আমীরে মজলিস বলেন, আমরা সব সময়ই নেক্কারজনক সহিংস ঘটনার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে প্রকৃত সংশ্লিষ্টতা প্রমাণ না করেই কিংবা সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনা না করে নির্বিচারে গ্রেফতারের নীতিকেও আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। একজন নির্দোষ ব্যক্তিকেও অন্যায়ভাবে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী উসমান, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন