সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে ডুবে জাকির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ডিপেরহাট-সড়ককাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। তিনি ওই ট্রাকটির চালক ছিলেন।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে মাটিবোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।’