রাজশাহী

হাদিকে হত্যার প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের শেষে উপজেলার বানেশ্বর ট্রাফিক চত্বর থেকে জুলাই ঐক্যের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলন কারীরা।

প্রতিবাদ সভায় বক্তারা- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন এবং ভারতে আধিপত্য এই দেশে চলবে না বলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।