রাজশাহী

রাবিতে জুম্ম শিক্ষার্থী পরিবারের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার জুম্ম শিক্ষার্থী পরিবারের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৩টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ ও পাঠ সমাপনকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।