রাজশাহী

মাটির ৪৫ ফিট গভীর থেকে শিশু সাজিদের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজ হওয়ার ৩২ ঘন্টা পরে প্রায় ৪৫ ফিট গভীর থেকে শিশু সাজিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খোঁড়া গর্ত থেকে রাত নয়টার দিকে শিশুটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর তাকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর স্টেশন কর্মকর্তা দিদারুল ইসলাম।

তিনি জানান, শিশুটিকে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাঁসদাক সাংবাদিকদেও বিষয়টি নিশ্চিত করেছেন। ৯.৫০ মিনিটে শিশুটিকে মৃত্য ঘোষণা করা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছিল বলেও জানান এ চিকিৎসক। তিনি বলেন, গর্ত থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পওে উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়। এর আগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নলক’পের গভীর গর্তেও মধ্যে পড়ে যায় দুই বছরের সাজিদ।