রাজশাহী

রাজশাহী শহরে অভিযানে ৩৮ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৩৮ জনকে আটক করেছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।