সিল্কসিটিনিউজ ডেস্ক:
হামাসের সুড়ঙ্গে আটকা পড়া প্রায় ৪০ জন হামাস সদস্যকে হত্যা করেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। দক্ষিণ গাজার ওই রাফাহ এখন ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন।
ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে সুড়ঙ্গে আটকা পড়ে ছিল, যদিও কিছু সদস্য বেরিয়ে এসেছে। অনেকে আবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে।

ওয়াশিংটনসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে উপত্যকার অন্য অংশে নিরাপদে যাওয়ার সুযোগ দিতে একটি চুক্তির চেষ্টা করছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে ওই আলোচনায় ভেস্তে গেছে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, চুক্তিটি গাজাজুড়ে হামাসকে নিরস্ত্র করার জন্য একটি বড় পরীক্ষা হবে। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, নিহত হামাস যোদ্ধাদের মধ্যে কমপক্ষে তিনজন স্থানীয় কমান্ডার এবং হামাসের নির্বাসিত নেতা গাজী হামাদের একজনের ছেলেও রয়েছেন।
হামাসের কিছু সূত্র কমপক্ষে একজন কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যদিও দলটি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনটি নিশ্চিত করেনি। আটকে পড়াদের সংখ্যা কত তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হামাস।
সূত্র : রয়টার্স










