ছবিঘর

রহস্য জিইয়ে রাখলেন কণা

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ছবিটিতে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি…’। এরপরই রহস্য জটলা বাঁধে।

শুরু হয় শোরগোল। তবে কি সুখবর দিতে যাচ্ছেন ‘দুষ্টু কোকিল’ গায়িকা? নতুন করে বাঁধছেন ঘর? তবে খোলাসা করতে চাননি কণা। বলেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য।

সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’ এদিকে গতকাল বিকেলে আরেকটি ছবি পোস্ট করেছেন কণা। সেখানে তাঁর হাতের অনামিকায় দেখা গেছে আংটি। সেই হাত ধরে রেখেছে অন্য একটি হাত।

ছবিটি পোস্ট করার পর সহকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই ধারণা করছেন, সত্যিই তিনি বিয়ে করেছেন। তবে কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো শুটিংয়ের ছবি।