রাজশাহী

রাজশাহী জেলা এনসিপি কমিটি বাতিলের দাবি, পাঁচ সদস্যের একযোগে পদত্যাগ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে স্মারক নম্বর এনসিপি।কেন্দ্র।জে.আ.ক,২০২৫–২০২৬/১৭ অনুযায়ী রাজশাহী জেলা এনসিপি কমিটি গঠন করা হয়। নবঘোষিত কমিটিতে আজিজুল ইসলাম, মোঃ আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং মোঃ নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসেবে পদায়ন করা হয়।

তবে নবনিযুক্ত এ পাঁচ সদস্য সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সমগ্র কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির কর্মী হয়েও তাদের অগোচরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে, যা জুলাইয়ের সঙ্গে বেঈমানি হিসেবে উল্লেখ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, কমিটিতে এমন একজনকে সদস্য সচিব করা হয়েছে, যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এতে আন্দোলনের যোদ্ধারা মর্মাহত বলে উল্লেখ করেন পাঁচ সদস্য।

তারা স্পষ্টভাবে জানান
রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম। প্রয়োজনে আবারও রাজপথে নামব।”

পাঁচ সদস্যের এই পদত্যাগের ঘটনায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।