রাজশাহী

এলডিপি রাজশাহী মহানগরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২-১২-২০২৫) বিকালে রাজশাহী মহানগরের কাঠালবেড়া ঈদগাহ ময়দানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), রাজশাহী মহানগরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলডিপি মনোনীত রাজশাহী–০২ আসনের এমপি পদপ্রার্থী  ওয়াহেদুজ্জামান ডাবলু  বলেন  : গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অসুস্থতা জাতির জন্য উদ্বেগজনক। তারা তার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

এছাড়াও তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি এবং তিনি দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে এসে আবারও জাতির নেতৃত্ব দেবেন—এটাই সকলের প্রত্যাশা।

এ সময় দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপি মনোনীত রাজশাহী–০২ আসনের এমপি পদপ্রার্থী মো. ওয়াহেদুজ্জামান ডাবলু, রাজশাহী মহানগর এলডিপির সভাপতি এস. এম. শফিউল আজম (জুয়েল), সহ-সভাপতি গোলাম আযম ফারুক (টুটুল), দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান (তুষার)সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।