বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল উচ্চ বিদ্যালয়ে হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়া ঈদগাহ-এ জঙ্গি হামলার মত অনভিপ্রেত ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১ টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ আপামর জনসাধারণ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোবিন্দপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামল হক। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু অনিল কুমার সরকার। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন।


মোস্তাক হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকু রহমান,শ্রম বিষয়ক সম্পাদক আকবর আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিবর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য জিল্লুর রহমান,বাজির,আমজাদ হোসেন, মাওঃ হাতেম আলী, শিক্ষক শিরিস, লুৎফর রহমান, রাবি ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা ছাত্রলীগের যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু সাইদ,গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।
স/শ









