নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের মারধরে শিকার আসিক (১১) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা উঠেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত আসিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খেলতে গিয়ে প্রতিবেশীর বাঁশের বেড়া ভেঙে ফেলেছে এমন অভিযোগ পেয়ে আলেয়া বেগম তার ছেলে আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারে। এ সময় স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ছেলেটি ঘটনাস্থলেই মারা যায় বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও স্বজনদের।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ নিয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’









