নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাঘা পৌর বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে আগামীতে পৌর বিএনপি আবারও তার হাত ধরে বেগবান ও সুশৃঙ্খল হবে। মোঃ কামাল হোসেনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

মোঃ কামাল হোসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারে চিঠি পেয়েছি। বাঘা পৌর বিএনপিকে সুসংগঠিত করতে ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।









