সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? — হাদিকে নীলা ইসরাফিল

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? — হাদিকে নীলা ইসরাফিল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা–৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির সুজনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। নির্বাচনের আগে নিজের প্রচারণায় তিনি বলেন, তিনি তার এলাকার ৫০০০ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শেখাবেন। তার এই ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে।

সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল হাদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ তিনি আরও বলেন, ‘নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’

নীলা ইসরাফিল বলেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’