সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর ইসলামবাগে সোমাবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় ঢুকে তিন নারীকে কুপিয়েছে এক যুবক।
হামলায় ঘটনাস্থলেই বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণা আক্তার (২২) নামের একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ইমা (৩০) নামের একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলাকারী যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেছে।
সূত্র: রাইজিংবিডি










