ছবিঘর

তাঁতশিল্পীর প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বরাবরই শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জয়া আহসান। আর সেটি যদি জামদানি হয় তাহলে তো কথাই নেই। জয়ার পরা এই জামদানি শাড়িটি ডিজাইন করেছেন তাঁতশিল্পী ওস্তাদ আলী আকবর। ১৫ নভেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জয়া তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমরা আসলেই একজন রত্ন হারিয়েছি, কারণ এই জামদানি শাড়িটি ডিজাইন উনি ছাড়া আর কেউই করতে পারতেন না, আর হয়তো পারবেনও না।’