সিল্কসিটিনিউজ ডেস্ক :
শুক্রবার এক পোস্টে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস লেখেন, ‘এই দ্রুত পদক্ষেপ দেশটির প্রাদুর্ভাব ঠেকাতে দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ।

মারবার্গ কী?
মারবার্গ ভাইরাস ইবোলার মতো একই ফাইলোভিরিডি পরিবারের সদস্য। তবে এটি অনেক মারাত্মক হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) একে ‘দুর্লভ কিন্তু অত্যন্ত গুরুতর’ রোগ হিসেবে উল্লেখ করেছে।
সিডিসি আরো জানায়, মারবুর্গের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। চিকিৎসা সীমিত সহায়তামূলক পরিচর্যা, বিশ্রাম এবং শরীরে পানি ধরে রাখার ওপর নির্ভর করে।
ইথিওপিয়ার দক্ষিণের ওমো অঞ্চলে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা দক্ষিণ সুদানের সীমান্তবর্তী এলাকা। আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যঁ কাসেয়া সতর্ক করে বলেন, ‘দক্ষিণ সুদান খুব দূরে নয় এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত নাজুক।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস জানিয়েছেন, জাতিসংঘের সংস্থা ইথিওপিয়াকে সক্রিয়ভাবে সহায়তা করছে—সংক্রমণ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং সীমান্ত পেরিয়ে রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে।
ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের বিচ্ছিন্ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক স্ক্রিনিং ও জনসচেতনতা বৃদ্ধির প্রচারণাও চালানো হচ্ছে। মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে আহ্বান জানিয়েছে।
সূত্র : আলজাজিরা।










