আন্তর্জাতিক

সামরিক সদর দপ্তরের বাইরে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো প্রায় দুই হাজার বিক্ষোভকারী তেল আবিবের প্রধান সড়কে ইসরায়েলি সামরিক সদর দপ্তরের কাছে সমবেত হয়েছেন।

হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারির বিরোধিতাকারী একটি কর্মীগোষ্ঠী ‘লুকিং দ্য অকুপেশন ইন দ্য আই’-এর একটি স্ট্যান্ড ইসরায়েলি পুলিশ জোর করে সরিয়ে দিয়েছে।

তবে পুলিশ দাবি করেছে যে স্ট্যান্ডটি সেনাবাহিনীর মার্চের পরিকল্পিত পথকে অবরুদ্ধ করে রেখেছিল।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় আটক থাকা পাঁচজন নিহত বন্দির মরদেহ ফেরতের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং ৭ অক্টোবরের ঘটনার তদন্তে একটি রাষ্ট্রীয় অনুসন্ধান কমিশন গঠনের দাবিতেও দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।