সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, ভাষা ও সম্পর্কের গল্প।

মহরতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বুবলীর কাছে আসে নানা প্রশ্ন, যার একটি ছিল শাকিব খানকে ঘিরে। প্রশ্নটা এমন ছিল, শাকিব-বুবলী জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিবের বাধার মুখে পড়েছেন কি না কখনো? এ সময় প্রশ্নটি শুনে কৌশলে যথাযথ উত্তরটি এড়িয়ে যান বুবলী।
বুবলী বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সঙ্গে বা অন্য শিল্পীদের সঙ্গে কাজ করি, সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে।
ছবিটিতে আদর আজাদ ও বুবলীর পাশাপাশি অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।









