রাজশাহী

রাজশাহী মহানগর যুবদলের মূল নেতৃত্বে কারা আসছেন

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ পদের নেতৃত্বে কারা আসছেন? এটা নিয়ে রাজশাহী মহানগর যুবদলের প্রত্যেক নেতাকর্মীর মাঝেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ও ত্যাগীরা, না নিষ্ক্রিয় কেউ, না হঠাৎ রাজনীতিতে আসা কারোর হাতে উঠবে নগর যুবদলের শীর্ষ পদ। এটা নিয়েও চলছে নানা আলোচনা।

 

এদিকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে বর্তমান রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক দায়িত্ব পান।এদিকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দ অনেকে আগেই বিএনপির কমিটিতে চলে গেছে ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতাকর্মীদের এখন একটি চাওয়া অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিয়ে রাজশাহী মহানগর যুবদলকে আরো শক্তিশালী করা ।

সম্প্রতি রাজশাহী মহানগর যুবদলের কমিটি নিয়ে আবার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে কারা এই মহানগরের নেতৃত্ব পাচ্ছে৷ যেকারণে কারা শীর্ষ পদে আসছে সেটা নিয়েই বড় প্রশ্ন দেখা দিয়েছে। তবে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীদের দাবি, যারা বিগত দিনে যুবদলের রাজনীতির সাথে সক্রিয় ছিল। দলের জন্য ত্যাগ শিকার করেছে। কোন ধরনের নেতিবাচক কোন অভিযোগ নেই। এমন নেতৃত্ব আসলে যুবদলের যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ ভাবে সফল হবে।

কমিটিতে সভাপতি পদের জন্য দৌড়ে এগিয়ে আছে রাজশাহী মহানগর যুব দলের বর্তমান সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম জনি ও বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক,

এদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জন্য কাজ করে যাচ্ছেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আকবর আলী জাকি, ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নাজির হাসান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ মারুফ হোসেন জীবন,

সাংগঠনিক সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ করছেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মজিবুল হক মিলন, রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য, বশির উদ্দিন সনি, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল শেখ আরিফ