সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু করল মালয়েশিয়া। যার মূল্য ২০০ মিলিয়ন ইউয়ান বা ১১৮ মিলিয়ন রিঙ্গিত। বিষয়টিকে অনেকেই ইসলামী অর্থনীতির নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করছেন।
তাদের মতে, এই সুকুকে শরিয়াহভিত্তিক অর্থনীতি, সবুজ অর্থায়ন, ডিজিটাল টোকেনাইজেশন ও কার্বন ক্রেডিট মনিটাইজেশনকে সমন্বয় করা হয়েছে।

গ্লোবাল ইসলামিক ফিন্যান্স ফোরাম (GIFF) ২০২৫-এ ঘোষণা করা এই সুকুক যৌথভাবে ইস্যু করেছে হংকংভিত্তিক Unity Group Holdings International Ltd এবং Tek Securities Ltd, লাবুয়ান আইবিএফসি (Labuan IBFC) কাঠামোর আওতায়।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো লাবুয়ানকে বৈশ্বিক ডিজিটাল ইসলামী অর্থনীতির কেন্দ্র হিসেবে শক্তিশালী করা।
Unity Group-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ম্যানসফিল্ড ওয়ং বলেন, ‘এই সুকুক টেকসই ইসলামী বিনিয়োগের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি ইসলামী অর্থনীতিকে জলবায়ু পদক্ষেপে সক্রিয় ভূমিকা নিতে সাহায্য করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম GIFF ২০২৫-এ এই উদ্যোগের উদ্বোধন করেন। সেখানে তিনি আগামী বছরের (২০২৬ সালের) বাজেটের আওতায় জলবায়ুবান্ধব ও স্বচ্ছ অর্থনৈতিক উদ্যোগকে আরো বেশি গুরুত্ব দেওয়ার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Unity Group জানিয়েছে, তারা নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট কৃষি খাতে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা মালয়েশিয়ার নেট-জিরো রূপান্তর কৌশলের অংশ।
(সূত্র : মালয়েশিয়া মেইল ডটকম)









