সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউক্রেনীয় পক্ষে যুদ্ধরত ‘বিদেশিদের ধ্বংসের’ প্রতিশ্রুতি রাশিয়ার

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
ইউক্রেনীয় পক্ষে যুদ্ধরত ‘বিদেশিদের ধ্বংসের’ প্রতিশ্রুতি রাশিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের হয়ে যুদ্ধরতদের মুখ থেকে রুশ সেনারা ফ্রন্ট লাইনে অবিরাম বিদেশি ভাষা শুনতে পাচ্ছে বলে ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে। এ ছাড়া তারা প্রতিশ্রুতি দিয়েছে, এই ধরনের যোদ্ধাদের ‘ধ্বংস’ করা হবে।

রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে, ন্যাটো সামরিক কর্মীরা ইউক্রেনে উপস্থিত রয়েছে এবং তাদের আড়িপাতা পরিষেবাগুলোতে ফ্রন্ট লাইনে বারবার ইংরেজি ও ফরাসি ভাষা শোনা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে, তারা ইউক্রেনকে সমর্থন করে, তবে সেখানে কোনো সেনা মোতায়েন করেনি।

যদিও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর ইউক্রেনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
ফ্রান্স ইউক্রেনে কিছু সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে দাবি উঠেছে, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামরিক বাহিনী বিদেশি ভাষা শুনতে পায়, তারা ফ্রন্ট লাইনে ক্রমাগত বিদেশি ভাষা শুনতে পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সুতরাং এই বিদেশিরা সেখানে আছে, আমরা তাদের ধ্বংস করছি। আমাদের সামরিক বাহিনী তাদের কাজ চালিয়ে যাবে।