সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ধানমন্ডিতে ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
ধানমন্ডিতে ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর ধানমন্ডির শংকর বাস স্ট্যান্ডের পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ডেপুটি ইঞ্জিনিয়ার মনির জানান, আজাহার আমাদের নির্মাণাধীন ১৪তলা ভবনের দেয়াল ও ফ্লোরে পানি দেওয়ার কাজ করেন। দুপুরের দিকে বেজমেন্টে মটর চালিয়ে জমা করা পানি বাইরে ফেলার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।