রাজশাহী

চাকুরি হারানোর পর মৌমাছি চাষে সফল আমিনুল

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের আমিনুল ইসলাম এখন একজন সফল মৌচাষি। কোভিড-১৯ চলাকালীন সময়ে নারায়নগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টসের চাকুরি হারানোর পর জীবিকা নির্বাহের জন্য তিনি মৌ চাষ শুরু করেন।

প্রথমে মাত্র ১৩টি মৌ বক্স নিয়ে শুরু হলেও ধৈর্য ও পরিশ্রমের ফলে বর্তমানে তার ৪৫টি বক্স রয়েছে। সরিষা, লিচু ও কালো জিরা মৌসুমে প্রতি বক্স থেকে ৫-৬ কেজি মধু সংগ্রহ করেন। স্থানীয় পাইকারদের কাছে প্রতি কেজি সরিষা মধু বিক্রি হয় প্রায় ৮ হাজার, লিচু মধু ১০ হাজার ও কালো জিরা মধু ১৭ হাজার টাকায়।

আমিনুল জানান, প্রতি মৌসুমে তার আয় দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। সরকারি সহায়তা পেলে আরও মৌ বক্স বাড়িয়ে আয় বৃদ্ধি করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, “আমিনুলের উদ্যোগ শুধু তার জীবন বদলায়নি, বরং বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে। মৌ চাষ এখন একটি লাভজনক ও পরিবেশ বান্ধব কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে উদ্ভাবিত হচ্ছে।”