নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী স্টেশনে ঢালার চর ট্রেনের শেষ দুটি বগিকে ধাক্কা দিয়েছে পেছনে গড়িয়ে আসা চারটি ফাঁকা বগি। তিনটি বগি লাইনচ্যুত। রেল চলাচলে বিঘ্ন ঘটেনি। এই ঘটনা হতাহতের খবরও পাওয়া যায়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ের একজন ওয়েম্যান জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটির রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালাচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। অতিরিক্ত একটি বগিও লাইনচ্যুত হয়। অবশ্য সন্ধ্যা সোয়া সাতটায় সেটি ম্যানুয়াল পদ্ধতিতে লাইনে তোলা হয়। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছে। ইশ্বরর্দী থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। সেটি এলে ঢালার চরের ক্ষতিগ্রস্থ দুটি বগি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের লাইন খুলে দেয়া হবে।
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের ২ বগি সহ মোট তিন বগি লাইনচ্যুত, উদ্ধারকাজ চলমান









