সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে হবে : আমীর খসরু

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে হবে : আমীর খসরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সাথে কি হয়েছিল, কে-কি করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ  করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, অতীতে নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগনকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

আমীর খসরু বলেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল তা মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না কেউ বাড়ি বাড়ি  যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল।

আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহ সভাপতি সখিনা বেগম, জেসমিন খানম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ ৮নং  ওয়ার্ডের নেতাকর্মীরা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন