নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হ্যান্ড ওয়াশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এফ.এইচ. এসোসিয়েশন গোদাগাড়ী এরিয়া’র আয়োজনে শনিবার সকাল ৯টা থেকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নানা আয়োজনে শিক্ষার্থীরা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে দিবসটি পালন করে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং এফ.এইচ. এসোসিয়েশনের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়া আমাদের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি অনেক রোগ থেকে রক্ষা করতে পারে।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী, পোস্টার প্রতিযোগিতা ও সচেতনতা র্যালির আয়োজন করা হয়।









