মোহনপুর প্রতিনিধি :
ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার ০২ নং ঘাসিগ্রাম ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শ্যামপুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সাবেক চেয়ারম্যান মাহাবুব আর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, শ্রমিক দলের আহ্বায়ক মোজামেল হক, যুবদল নেতা মির্জা সওকত, সিনিয়র সাজ্জাদ, আব্দুর রহিম, জুনিয়র সাজ্জাদ, নাহিদ পারভেজ হিমু, আসলাম ও টুটুল সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মণ্ডল, সাধারণ সম্পাদক আনসার আলী মীর, সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক আরিফ ও মোহাম্মাদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।









